তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা ও সমালোচনা। নেটিজেনদের একাংশ তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন স্বস্তিকা।
সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, “হ্যাঁ, বলেছি। আর ঠিকই বলেছি।” প্রেম নিয়ে গণমাধ্যম যতবার প্রশ্ন করবে, তিনি একইভাবেই উত্তর দেবেন বলেও জানান। স্বস্তিকার কথায়, তার বক্তব্যকে এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যেন তিনি কোনো ধর্মগুরু। তিনি প্রশ্ন তোলেন, সমাজে প্রেম করা কবে থেকে এত বড় অপরাধ হয়ে গেল যে তা নিয়ে সারাক্ষণ চর্চা করতে হবে।
পোস্টে তিনি আরও লেখেন, মানুষের হাতে সময় থাকলে সেটি প্রেম করে কাটানোই ভালো। না হলে সেই সময় নানান অর্থহীন বিষয়ে নষ্ট হয়।
পোস্টের শেষে স্বস্তিকা পরামর্শ দেন, ফেসবুকে অন্যের সমালোচনায় সময় না দিয়ে সবাই যেন নিজের ভালো থাকার পথ খুঁজে নেয়।
এদিকে, স্বস্তিকা বর্তমানে তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণায় ব্যস্ত। এর মধ্যেই তার ব্যক্তিগত জীবন ও মতামত ঘিরে নতুন করে এই বিতর্ক তৈরি হলো।