একসময় মূলধারার হিন্দি সিনেমায় নারী চরিত্রের গুরুত্ব নির্ধারিত হতো মূলত নায়কের প্রেমিকা কিংবা সহযোগী হিসেবে। তবে ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপ্তি ও জনপ্রিয়তার সুবাদে সেই চেনা সমীকরণে এসেছে এক বিশাল পরিবর্তন। বর্তমানের স্ট্রিমিং কনটেন্টগুলোতে কোনো পুরুষের উপস্থিতি বা সিদ্ধান্তের ওপর নির্ভর না করে নিজেরাই গল্পের হাল ধরছেন নারীরা।
অপরাধ, রাজনীতি, পারিবারিক টানাপোড়েন থেকে শুরু করে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সব ঘরানার সিরিজেই এখন নারী চরিত্রগুলো হয়ে উঠছে কাহিনির মূল চালিকাশক্তি।