ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও কথা বলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হওয়া বা নিজের অবস্থান শক্ত করার কোনো প্রয়োজন তার নেই।
মিষ্টি বলেন, তিনি নিজের যোগ্যতায় চলচ্চিত্রে কাজ করছেন এবং কারও সহযোগিতা নিয়ে নায়িকা হননি। একই সঙ্গে অতীতে শাকিব খানের সঙ্গে তার একটি ভাইরাল ছবি নিয়েও কথা বলেন। ওই ছবিতে দুজনকে বিমানে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল, যা নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ায়।
সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত দাবি করেন, ওই দিন তিনি শাকিব খানের বাসায়ও গিয়েছিলেন। সেখানে শাকিব মজা করে তার মায়ের রান্না করা খাবার এনে ‘তোমার শাশুড়ি রান্না করেছে’ বলেছিলেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থাপক জানতে চান, শাকিব খান যদি সবকিছু ছেড়ে তার কাছে আসতে চান, তাহলে তার প্রতিক্রিয়া কী হবে। জবাবে মিষ্টি বলেন, আগে শাকিবকে তার অন্যান্য সম্পর্কের বিষয়গুলো গুছিয়ে নিতে হবে।
দেশের সবচেয়ে স্টাইলিশ নায়কদের তালিকা করতে গিয়ে মিষ্টি জান্নাত প্রথমেই শাকিব খানের নাম নেন। তবে তিনি মন্তব্য করেন, ক্যারিয়ারের শুরুর দিকে শাকিবকে তার তেমন স্টাইলিশ মনে হয়নি। ছোটবেলায় এফডিসিতে প্রথম দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সে সময় শাকিবের সাজসজ্জা দেখে তিনি হতাশ হয়েছিলেন।
তবে পরবর্তীতে শাকিব খানের পরিবর্তনের প্রশংসা করেন এই অভিনেত্রী। তার মতে, একজন তারকার সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলা এবং পর্দায় আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা ইতিবাচক বিষয়। বিশেষ করে ‘শিকারী’ সিনেমার পর থেকে শাকিবের লুক ও স্টাইল তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।