কে-পপ (K-pop) তারকা হওয়ার ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা তীব্র চাপ, কঠোর প্রশিক্ষণ ও কঠিন প্রতিযোগিতার গল্প নিয়ে প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে নতুন মিউজিক্যাল ড্রামা ‘কে-পপ: দ্য ডেব্যুট’ (K-Pop: The Debut)-এর ট্রেলার
পরিবারের প্রত্যাশা পূরণে অভ্যস্ত কোরিয়ান-আমেরিকান তরুণী লিজি লি (জি ইয়াং ইউ) যখন একটি নতুন কে-পপ গার্ল গ্রুপ গঠনের টেলিভিশন প্রতিযোগিতায় অডিশনের সুযোগ পান, তখন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সাহসী পদক্ষেপ নেন। সিউলে পা রাখার পরই তিনি বুঝতে পারেন, এই অঙ্গনে টিকে থাকা কেবল প্রতিভার ওপর নির্ভর করে না কঠিন পারফরম্যান্স, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং আত্মবিশ্বাসের নানা পরীক্ষায় তাঁকে লড়তে হয়। ট্রেলারে
বৃহৎ তারকা ও সংগীতশিল্পীদের সমাহারে সাজানো হয়েছে এই ছবি। জি ইয়াং ইউ ও এরিক নাম ছাড়াও এতে অভিনয় করেছেন ইউ জি-টে, টনি রেভোলোরি, জিয়া কিম, ইম সি-ওয়ান, আহিন লি, আলিয়া টার্নার, রেনাটা ভাকা, সুং জুন, কাং সোরা, হিউংচোল লি, সিলিয়া ক্যাপসিস, শানা কিম ও পার্ক জুবিসহ অনেকে। বিশেষ উপস্থিতিতে থাকছেন গার্ল গ্রুপ ক্যাটসআই, ইলিট এবং হায়াসা। পাশাপাশি বিটিএস, কর্টিস, এনহাইপেন, আইভ, এসপা, ইলিট, টোয়াইস, ক্যাটসআই, জিসু ও লে সেরাফিমের গান থাকছে ছবির সাউন্ডট্র্যাকে। বেনসন লি পরিচালিত এবং প্যারামাউন্ট পিকচার্স ও ডোমেইন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি আগামী ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।