কে-পপ সেনসেশন ও জনপ্রিয় ব্যান্ড (Stray Kids)-এর সদস্য লি নো (Lee Know) একক সংগীতশিল্পী হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি মাসে নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এর মাধ্যমে গ্রুপটির প্রথম সদস্য হিসেবে অফিশিয়াল একক অ্যালবাম মুক্তির ইতিহাস গড়বেন এই তারকা।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত অক্টোবরেই লি নো তাঁর একক অ্যালবামের জ্যাকেট ফটোশুট এবং মিউজিক ভিডিওর বেশ কিছু অংশের কাজ শেষ করেছেন। বর্তমানে অ্যালবামটির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এদিকে জেওয়াইপি এন্টারটেইনমেন্ট (JYP Entertainment)-এর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, ভক্তদের জন্য নতুন ঘরানার মিউজিক নিয়ে হাজির হতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন লি নো।