ডিজনি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ রাজপুত্র হেইনরি চরিত্রে অভিনয় করে বর্তমানে বিশ্বজুড়ে দারুণ আলোচনা রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি জং সুক। পর্দায় তাঁর রাজকীয় ও বিলাসবহুল জীবনযাত্রা দর্শকদের নজর কাড়লেও, বাস্তব জীবনেও এই অভিনেতা কম যান না। রিয়েল এস্টেট খাতে বিচক্ষণ বিনিয়োগের সুবাদে তিনি এখন প্রায় ৬৩০ কোটি টাকার সম্পত্তির মালিক!

দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যমের তথ্যমতে, সিউলের হান্নাম দং এলাকার অভিজাত আবাসিক প্রকল্পগুলোতে লি জং সুকের বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি রয়েছে। এর মধ্যে ২০১৫ সালে ‘লা তেরাসে হান্নাম’ এবং ২০১৯ সালে ‘নাইন ওয়ান হান্নাম’-এ কেনা তাঁর দুটি আবাসন সম্পত্তির বর্তমান বাজারমূল্যই প্রায় ৪৭ বিলিয়ন ওন ছাড়িয়ে গেছে। অন্যান্য সম্পত্তি যোগ করলে তাঁর মোট আবাসন সম্পদের আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৬৩ বিলিয়ন ওন বা ৬৩০ কোটি টাকা। এক দশকের বেশি সময় আগে কম দামে কেনা প্রপার্টির দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় পর্দার রাজপুত্রের সঙ্গে বাস্তব জীবনের এই মিল নিয়ে এখন চলছে নানা আলোচনা।