কে-পপের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পরবর্তীতে ইউটিউব প্রিমিয়ামে আসার অপেক্ষায় থাকা এই প্রামাণ্যচিত্রটিতে পরিচালক সু কিম লিসার জীবনের নানা দিক তুলে ধরেছেন। মাত্র ১৩ বছর বয়সে ওয়াইজি এন্টারটেইনমেন্টে যোগ দেওয়া এবং দীর্ঘ পাঁচ বছর আবাসিক স্কুলের মতো কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে লিসার বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার জার্নি ফুটিয়ে তোলা হয়েছে এতে। তবে বর্তমান সময়ে এসে কোনো নিয়মের বেড়াজালে না থেকে নিজের সিদ্ধান্তে কাজ করার স্বাধীনতা পুরোদমে উপভোগ করছেন এই তারকা। গান ও নাচের পাশাপাশি বর্তমানে এইচবিওর সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর মাধ্যমে অভিনয়েও নতুন অধ্যায় শুরু করেছেন লিসা।