হলিউড বক্স অফিসে ব্লকবাস্টার সিনেমার সাফল্যের রহস্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ফোর্বসের বিশ্লেষণ অনুযায়ী, সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর সাফল্যের পেছনে মূল দুটি বিষয় কাজ করেছে দর্শকের সঙ্গে গল্পের গভীর সংযোগ এবং পরিচিত চরিত্র ও ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী আকর্ষণ।
বিশ্বব্যাপী বক্স অফিসের আয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে মার্ভেলের মহাকাবিক সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২৯৪ কোটি ১০ লাখ ডলার)। এর পরেই রয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ (২৯২ কোটি ৩০ লাখ ডলার)। এছাড়া শীর্ষ দশের তালিকায় রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, চীনা অ্যানিমেশন ‘নে ঝা ২’, এবং কালজয়ী রোমান্টিক সিনেমা ‘টাইটানিক’-এর মতো জনপ্রিয় সব প্রজেক্ট। বিশ্লেষকদের মতে, শত কোটি ডলারের ব্যবসা সফল করতে শুধু বড় বাজেট বা তারকা উপস্থিতিই যথেষ্ট নয়, দর্শকের আবেগের সঙ্গে গল্পের সুনির্দিষ্ট সংযোগই হলো মূল চাবিকাঠি।