প্রচলিত সুপারহিরো অ্যাকশনের গণ্ডি পেরিয়ে মনস্তাত্ত্বিক আতঙ্ক ও বডি-হরর ধাঁচের ব্যতিক্রমী গল্প নিয়ে আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার প্রেক্ষাগৃহে হাজির হয়েছে ডিসি কমিকসের অন্যতম আলোচিত ভিলেন ‘ক্লেফেইস’। শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্বজুড়ে একযোগে মুক্তির পর বাংলাদেশি দর্শকদের জন্যও সিনেমাটি নিয়ে এসেছে দেশের জনপ্রিয় প্রেক্ষাগৃহ
ব্যাটম্যানের কমিক দুনিয়ার পরিচিত চরিত্র ‘ক্লেফেইস’ মূলত এমন এক সত্তা, যার শরীর কাদার মতো অনায়াসে রূপান্তরিত হতে পারে এবং যে ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলে অন্য মানুষের চেহারা ধারণ করতে সক্ষম। জেমস ওয়াটকিন্সের পরিচালনায় এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে হলিউডের এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা ম্যাট হ্যাগেনের মর্মান্তিক রূপান্তর, সৌন্দর্য হারানোর যাতনা ও প্রতিশোধের তীব্র বাসনা। এতে টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা ও ডেভিড ডেনসিকের মতো তারকারা অভিনয় করেছেন। লস অ্যাঞ্জেলেসে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর থেকেই এর ভিএফএক্স, মেকআপ এবং মাইক ফ্ল্যানাগানের চিত্রনাট্য সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।