নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। ক্যাপশনেই যেন নিজের নতুন লুক ও মুহূর্তটিকে উদযাপন করার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে মিমকে দেখা গেছে একেবারেই ভিন্ন এক গ্ল্যামারাস অবতারে। স্টুডিওর আলো-আঁধারির আবহে তাঁর উপস্থিতি তৈরি করেছে আলাদা আবহ। ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ, স্টাইলিশ পোজ ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে পুরো ফটোশুটেই ছিল ফ্যাশনেবল ছোঁয়া।
মিমের সাজেও ছিল আভিজাত্যের ছাপ। স্মোকি আই মেকআপ, পিঙ্কিশ-নুড লিপস্টিক এবং একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাঁর লুককে দিয়েছে আরও আকর্ষণীয় মাত্রা। কখনো লাগেজের ওপর বসে ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি, কখনো পেছন ফিরে পোজ, আবার কখনো ক্লোজ-আপ ফ্রেমে রহস্যময় অভিব্যক্তি, প্রতিটি ছবিতেই আলাদা করে নজর কেড়েছেন তিনি।
ছবি প্রকাশের পরপরই মিমের পোস্টে ভক্তদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কমেন্ট ও রিঅ্যাকশনে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। প্রিয় তারকার এমন স্টাইলিশ ও গ্ল্যামারাস লুক যে ভক্তদের নজর কেড়েছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।