অভিনয়, নৃত্য, আঁকাআঁকি ও লেখালেখির মতো নানা গুণের অধিকারী জনপ্রিয় অভিনেত্রী
ক্যারিয়ারে এই প্রথম নিজের বাবার পরিচালনায় কাজ করেছেন ভাবনা। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নয়, বরং সরকারি অনুদানের একটি কাজ। দেশের ইতিহাস, ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত এই গল্প দর্শকের কাছে পৌঁছে দেওয়াটাই বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। ১৯৪৭ সালের প্রেক্ষাপটে নির্মিত ‘আনজুম’ চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে তিনি জানান, ব্যক্তিগত জীবনে তিনি খুব একটা স্থির মানুষ না হলেও চরিত্রটির জন্য তাঁকে মানসিকভাবে বেশ স্থির হতে হয়েছে। এছাড়া বর্তমানে ‘ঢাকা ১২০৫’, ‘যাযাবর’ ও ‘পায়েল’ নামের তিনটি সিনেমার কাজ তাঁর একসঙ্গে চলছে বলে জানিয়েছেন এই তারকা।