বলিউড অভিনেত্রী
ইনস্টাগ্রামে নিজের কাজ, ফ্যাশন, বিভিন্ন অনুষ্ঠান ও পরিবারের বিশেষ মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা। তবে অন্যদের অনুসরণ করার ক্ষেত্রে বেশ সংযত তিনি। তাঁর অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন শুধু অভিষেক। এর আগে গত কয়েক বছর ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে এবং সামাজিক মাধ্যমেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে স্বামীকে একমাত্র অনুসরণ করার বিষয়টি নতুন করে ভক্ত ও নেটিজেনদের নজর কেড়েছে।