যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্কের ঝলমলে রাতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন ঢাকাই শোবিজের জনপ্রিয় চার তারকা। সম্প্রতি সেখানে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়ে পুরস্কার অর্জনের আনন্দ একসঙ্গে উদযাপন করেছেন নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি এবং তানজিয়া জামান মিথিলা।

গত ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই আয়োজনে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন। পুরস্কার হাতে নিয়ে খোলা আকাশের নিচে রাতের আলোয় ক্যামেরাবন্দী হন এই তারকারা। তিন অভিনেত্রীর নজরকাড়া ঝলমলে পোশাক এবং নির্মাতা রাফীর সাদা টি-শার্ট ও কালো জ্যাকেট লুক বেশ নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে বন্ধুত্বের গভীরতা ও বিদেশে গিয়ে পুরস্কার অর্জনের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তমা মির্জা ও সামিরা খান মাহি।