সমালোচকদের প্রশংসা ও উচ্ছ্বসিত রিভিউয়ের মধ্য দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছে মার্ভেল ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির পরই বিখ্যাত রিভিউ ওয়েবসাইট রটেন টমেটোসে সিনেমাটি ৯০ শতাংশ পজিটিভ রেটিং পেয়ে ‘টমেটোমিটার’ অর্জন করেছে। চলচ্চিত্র বিশ্লেষক ও সমালোচকদের মতে, এটি পিটার পার্কারের চারিত্রিক বিবর্তন ও ভ্রমণের ক্ষেত্রে অন্যতম ম্যাচিউর, বাস্তবসম্মত ও আবেগঘন একটি পর্ব। আন্তর্জাতিক বিনোদন সাময়িকী রটেন টমেটোস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডেস্টিং ড্যানিয়েল ক্রোটন পরিচালিত সিনেমাটিতে মূল চরিত্রে আবারও ফিরেছেন টম হল্যান্ডজেনডায়া। এর মাধ্যমে প্রথম কোনো স্পাইডার-ম্যান অভিনেতা হিসেবে পরপর চারটি একক চলচ্চিত্রে অভিনয়ের ইতিহাস গড়লেন হল্যান্ড। এতে মার্ভেল ইউনিভার্সের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দ্য হাক (মার্কেল রাফালো), দ্য পানিশার (জন বার্নথাল) এবং ‘স্ট্রেনঞ্জার থিংস’ খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক-কে।

সমালোচকেরা জানিয়েছেন, পূর্ববর্তী 'নো ওয়ে হোম'-এর মতো বিভ্রান্তিকর বা মাল্টিভার্স কেন্দ্রিক গল্পে না গিয়ে এই সিনেমায় পিটারের একাকী জীবন, স্ট্রিট-লেভেল অ্যাকশন ও মানসিক লড়াইয়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। স্যাম রাইমির পরিচালিত ‘স্পাইডার-ম্যান ২’-এর পর এটিই ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা স্পাইডি সিনেমা হিসেবে প্রশংসিত হচ্ছে।

ছবিটির চমৎকার ফাইট সিকোয়েন্স, বিশেষ করে ‘দ্য হ্যান্ড’ নিনজাদের সঙ্গে অ্যাকশন দৃশ্য এবং মাইকেল জিয়াচিনোর আবহসংগীতের পাশাপাশি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে সেডি সিঙ্কের রহস্যময় আত্মপ্রকাশ দর্শকদের দারুণ বিনোদন দেবে বলে মনে করছেন সমালোচকেরা।