ওটিটি প্ল্যাটফর্মগুলোতে চলতি সপ্তাহে দক্ষিণী সিনেমার দর্শকদের জন্য জমাট বাঁধছে বেশ কয়েকটি নতুন মুভি ও সিরিজের লাইনআপ। অ্যাকশন-কমেডি থেকে শুরু করে মিস্ট্রি থ্রিলার, রোমান্টিক ড্রামা ও বায়োগ্রাফিক্যাল গল্প সব ধরনের দর্শকের জন্যই পসরা সাজিয়ে আসছে এই সপ্তাহের ওটিটি রিলিজগুলো। প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর (সম্ভাব্য ও নিশ্চিত তারিখসহ) স্ট্রিমিংয়ে আসতে চলা উল্লেখযোগ্য ছয়টি দক্ষিণী কনটেন্ট হলো ‘আদর্শ কুটুম্বম হাউস নং: ৪৭ একে৪৭’ (AK 47), ‘অক্টোপাস’, ‘গার্ভিডি লক্ষ্মী’, ‘কর্পোরেট লাভ স্টোরি’, ‘ল অ্যান্ড অর্ডার’ এবং ‘সত্যমেবা’।
এর মধ্যে ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ও ভেঙ্কটেশ দাগ্গুবতী অভিনীত তেলেগু অ্যাকশন-কমেডি ‘একে৪৭’ (AK 47) দেখা যাবে নেটফ্লিক্সে যেখানে ১০০ কোটি রুপির লটারি জেতার পর এক সাধারণ পরিবারকে ঘিরে নানা নাটকীয় ঘটনা ঘটে। জিফাইভ (ZEE5)-এ আসছে তামিল মিস্ট্রি থ্রিলার ‘অক্টোপাস’ এবং কন্নড় রোমান্টিক ড্রামা ‘কর্পোরেট লাভ স্টোরি’, পাশাপাশি মালায়ালাম ড্রামা ‘সত্যমেবা’। এ ছাড়া প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ঐতিহাসিক লোকশিল্পী রেড্ডি বিজয়া লক্ষ্মীর জীবন অবলম্বনে নির্মিত তেলেগু মিউজিক্যাল বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘গার্ভিডি লক্ষ্মী’। অন্যদিকে মালায়ালাম অ্যাকশন ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার’ দেখা যাবে মনোরমা ম্যাক্স-এ, যেখানে মামুট্টি-র ক্যামিও উপস্থিতি বাড়তি আকর্ষণ যোগ করেছে।