দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে নির্মাতারা। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে জনপ্রিয় এই কমেডি সিরিজের নতুন সিজন। বুধবার (১৮ নভেম্বর) অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে খবরটি জানানো হয়।

পোস্টারের ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘কিছু লড়াই, কিছু প্রেম থাকবে, আর ফুলেরা গ্রাম আপনাদের অপেক্ষায় থাকবে।’

আগের সিজনের শেষ হয়েছিল ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন দিয়ে। নির্বাচনে জয়ী হয়ে বনরাকাস ও তাঁর স্ত্রী ক্রান্তি দেবী নতুন ক্ষমতার অবস্থানে আসেন। ফলে পঞ্চম সিজনে তাঁদের সঙ্গে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির দ্বন্দ্ব ও টানাপোড়েন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি অভিষেক ও রিঙ্কির প্রেমের গল্পও এগিয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে।

নতুন সিজনেও অভিষেকের চরিত্রে জিতেন্দ্র কুমার, প্রধানজির চরিত্রে রঘুবীর যাদব, মঞ্জু দেবীর চরিত্রে নীনা গুপ্তা এবং বনরাকাসের চরিত্রে দুর্গেশ কুমারসহ আগের অভিনয়শিল্পীরা ফিরছেন। সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার।