Vibe Logo
  • ট্রেন্ডিং
  • নাটক
  • ঢালিউড
  • বলিউড
  • কোরিয়ান
    • মিউজিক
    • সিনেমা
  • হলিউড
  • টিভি
  • ওটিটি
  • মিউজিক
    • ইংরেজি
    • বাংলা
    • হিন্দি
  • তারকা
  • গসিপ
  • অন্যান্য
    • ভারতীয় বাংলা
    • দক্ষিণ ভারতীয়
    • কোরিয়ান
    • অ্যানিমেশন
  • অভিনয়/মডেলিং
Search News
ঢালিউড 1 month ago

‘আন্ধার’এ সিয়ামের ‘ডিটেকটিভ দেলোয়ার’ লুক প্রকাশ,মুগ্ধ রায়হান রাফী

রাশিকা আক্তার
Siam Ahmed, Andhar Movie, Siam Ahmed Andhar, Detective Delwar, Rayhan Rafi, Andhar Movie Look, Siam Ahmed New Look, Andhar Horror Movie, Siam Ahmed Rayhan Rafi, Poramon 2

ছবি : সংগৃহীত

রায়হান রাফীর নতুন ভৌতিক সিনেমা ‘আন্ধার’এ আবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে তাঁর চরিত্র ডিটেকটিভ দেলোয়ারের লুক। রাফীর মতে, বাংলাদেশের চলচ্চিত্রে এমন এক নায়ক খুব বেশি দেখা যায় না, যিনি কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধ ছাড়াই মানুষের বিপদে পাশে দাঁড়ান এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এই চরিত্রের জন্য সিয়ামকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন নির্মাতা। তাঁর বিশ্বাস, সিয়াম চরিত্রটিকে এতটাই জীবন্ত করেছেন যে এখন দেলোয়ারকে অন্য কাউকে দিয়ে কল্পনা করা কঠিন। বছরের শেষ দিকে ‘আন্ধার’ মুক্তির কথা রয়েছে।

২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হয় রায়হান রাফীর। একই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা সিয়াম আহমেদেরও। প্রথম সিনেমাতেই সাফল্য পাওয়ার পর দুজনই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করে পেয়েছেন দর্শকের প্রশংসাও।

এবার আবারও রাফীর নতুন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সিয়াম। মুক্তির অপেক্ষায় থাকা ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’-এর একের পর এক চরিত্রের লুক প্রকাশ করছেন নির্মাতা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশ করা হয়েছে সিনেমার কেন্দ্রীয় চরিত্র ডিটেকটিভ দেলোয়ারের লুক। চরিত্রটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

সিয়ামকে নিয়ে রাফী বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি, আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ একটার নায়কের সঙ্গে আরেকটার কোনো মিল পাবেন না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে।’

‘আন্ধার’-এর দেলোয়ার চরিত্রটিকে দেশের চলচ্চিত্রে প্রয়োজনীয় একটি চরিত্র বলেও মনে করেন রাফী। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে, মানুষটা বিপদে। এর পেছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনো প্রতিশোধ নেই। এই ধরনের চরিত্র আমাদের গল্পে খুব একটা দেখা যায় না।’

চরিত্রটির জন্য অনেক অভিনেতার কথা মাথায় এলেও শেষ পর্যন্ত সিয়ামকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে বলে জানান নির্মাতা। রাফী লিখেছেন, ‘আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।’

ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) ও শাকিব চৌধুরীর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। সিনেমাটিতে সিয়ামের পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আফসানা মিমিসহ আরও অনেকে। এ বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন:
আরও পড়ুন
news
‘তোমাকে এখনো ভালোবাসি!’ মৌসুমীকে নিয়ে এবার ওমর সানীর আবেগঘন স্বীকারোক্তি
3 days ago
news
ভেনিস উৎসবে প্রথম বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়, রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
3 days ago
news
মান্নার প্রস্তাব ফিরিয়েছিলেন পূর্ণিমা! জেনে নিন এই জুটির প্রথম ও শেষ সিনেমার গল্প
4 days ago
news
১৬ সেপ্টেম্বর কি বিয়ে করছেন পূজা চেরি?
1 week ago
ভাইব নিউজ

বাংলাদেশের প্রথম বিনোদন ভিত্তিক ডিজিটাল সংবাদ প্ল্যাটফর্ম।

তথ্য
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
ক্যাটেগরি
  • ট্রেন্ডিং
  • নাটক
  • ঢালিউড
  • বলিউড
  • কোরিয়ান
নিউজলেটার
ফলো করুন

© 2026 Vibe News