সুন্দরবনের মরিচঝাঁপির ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক সংঘাতের গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফেউ’ এবার সম্পূর্ণ নতুন ও পূর্ণাঙ্গ রূপে ফিরছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ১১ নভেম্বর দিবাগত রাত ১২টায় (১২ নভেম্বর ভোরে) মুক্তি পেতে চলেছে ৯ পর্বের ‘ফেউ কমপ্লিট সাগা’।
এটি সিরিজের কোনো দ্বিতীয় মৌসুম নয়; বরং প্রথম মৌসুমের কিছু অংশের সঙ্গে বাকি গল্প যুক্ত করে তৈরি হয়েছে এই পূর্ণাঙ্গ ধারাবাহিক। সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত এই সিরিজে সুনীল কি আদৌ বেঁচে আছেন নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন এবং মৌয়াল থেকে জলদস্যু দলের সর্দার হয়ে ওঠা মার্শালের লড়াই কোথায় গিয়ে থামবে সেই রহস্যের উত্তর মিলবে। সিরিজটিতে সুনীল চরিত্রে