বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও হইচই স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘খলনায়ক’। এর মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ-এর।

ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করবেন দেশের দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তাঁদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে তমা মির্জা-কে। এছাড়া আরও যুক্ত হয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, তুষার খান, সেন্টু এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আন্তর্জাতিক মানের ‘লুক অ্যান্ড ফিল’ আনতে চিত্রগ্রাহক শুভঙ্কর ভড় ও শিল্প নির্দেশক শিবাজী পালও এই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন।