ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট ও শাকিব খান-নির্ভরতা নিয়ে এক আলোচনা সভায় বেশ জোরালো বক্তব্য দিয়েছেন পরিচালক
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত ‘আজকের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এই মন্তব্য করেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা। তিনি উল্লেখ করেন, গল্প শক্তিশালী হলে শাকিব খানকে ছাড়াও কাজ চালানো যায়, তবে মূল সংকট হলো ভালো গল্পকার ও দক্ষ কলাকুশলীর তীব্র অভাব। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি থেকে চড়া মূল্যে ক্যামেরাম্যান আনতে বাধ্য হওয়া এবং প্রফেশনালিজমের ঘাটতির মতো বিষয়গুলো তুলে ধরে তিনি সিনেমার মানোন্নয়নে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।