শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তানজিন তিশার অভিষেক হওয়ার কথা থাকলেও শুটিং জটিলতা ও বকেয়া পাওনার কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান-এর সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা ছিল জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা-র। এমনকি এই ছবির জন্য কলকাতার একটি সিনেমা পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে পরিচালক ও নির্বাহী প্রযোজকের গড়িমসি এবং শিল্পী-কলাকুশলীদের পাওনা বকেয়া থাকার কারণে বর্তমানে ছবিটির শুটিং পুরোপুরি আটকে গেছে।
মাত্র ৯ দিনের শুটিং বাকি থাকলেও শিডিউল জটিলতা এবং শিল্পী-কলাকুশলীদের সম্মানী পরিশোধ না করায় অনিশ্চয়তার মুখে পড়েছে তানজিন তিশার বহুল প্রতীক্ষিত এই ঢালিউড অভিষেক। শাকিব খানের আসন্ন অন্যান্য সিনেমার ব্যস্ততা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতায় চলতি বছরের ডিসেম্বরেও ছবিটির মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।