বিশ্বক্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গানের বিশ্বব্যাপী তুমুল উন্মাদনার পর এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। এই জুটির নতুন গান ‘চ্যাম্পিয়নস’ (ফি কোল মাকান) প্রকাশের পর
‘সির সির’-এর রেশ কাটতে না কাটতেই মুক্তি পাওয়া এই নতুন গানটি মূলত মানুষের বিজয়, উদ্যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা দেবে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারের মনোমুগ্ধকর প্রকৃতি ও সমুদ্রঘেরা পরিবেশে মাত্র এক দিনের মধ্যে এই গানের শুটিং হয়েছে বলে জানা গেছে
সংশ্লিষ্টরা গানটিকে বিশ্বজয়ের এক অনন্য সংগীত (দ্য ভিক্টরি অ্যান্থেম ফর দ্য ওয়ার্ল্ড) হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব বিজয়ী বা চ্যাম্পিয়নদের উদ্যাপন করতেই এই বিশেষ গানটি তৈরি করা হয়েছে। শ্রোতারা ইউটিউবের পাশাপাশি বিশ্বখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম
উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরা এই গানের কথায় মূলত এক ঐতিহাসিক মুহূর্ত ও বিজয়ের আবহের দিকে ইঙ্গিত করা হয়েছে। গানটির কথার অর্থ সবাই মিলে এই বিজয়ের আনন্দে মেতে ওঠার এবং ইতিহাস লেখার এখনই সময়। বাতাসে এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে পড়েছে, যা প্রতিটি শহরের প্রতিটি রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে। লাখো মানুষের কণ্ঠ আজ মিলেছে এক সুরে এবং সবার হৃদয় ড্রামের মতো স্পন্দিত হচ্ছে। কোনো বাধা ছাড়াই এই উদ্যাপন অনন্তকাল ধরে এগিয়ে নেওয়ার
ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের কাছ থেকে দারুণ সাড়া মিলছে। বিশেষ করে বাংলাদেশ ও তানজানিয়াসহ বিভিন্ন দেশের শ্রোতারা কমেন্ট বক্সে গানটির সুর ও দৃশ্যায়নের প্রশংসা করছেন। এর আগে সামাজিক মাধ্যমে গানটি নিয়ে নোরা ও সঞ্জয়ের চালানো আগাম প্রচারণা ভক্তদের মাঝে যে বাড়তি আগ্রহ তৈরি করেছিল, মুক্তির পর তা এক বিশাল উন্মাদনায় রূপ নিয়েছে।