স্টুডিও ভাঙচুরের ঘটনা এবং সাম্প্রতিক নানা জটিলতার পর বাংলাদেশে আর কোনো নতুন বিনিয়োগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর
মহাখালীর এসকেএস টাওয়ারে আয়োজিত প্রদর্শনীতে সালমান মুক্তাদির জানান, বর্তমান পরিস্থিতি ও নানা সংকটের কারণে তিনি অত্যন্ত করুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দেশে থেকে কাজ চালিয়ে যাওয়ার বা নতুন করে স্টুডিও গড়ার কোনো পরিকল্পনা তাঁর আর নেই। এ সময় নিজের ও পরিবারের ওপর চলা বিভিন্ন নেতিবাচক মন্তব্য এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বললেও নতুন করে কাউকে কোনো চাপ দিতে চান না বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর।