ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উৎসবে মেতেছেন ঢালিউড অভিনেত্রী শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা এই অভিনেত্রী রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মা-ছেলের উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন।

ছবিতে দেখা যায়, শাবনূর ও আইজান দুজনের পরনেই ছিল কমলা রঙের কুমড়ার নকশা করা ম্যাচিং পোশাক। তাঁদের পেছনে সাজানো ছিল কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন বাতি ও ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজসজ্জা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।

ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগেও ছেলেকে নিয়ে বিভিন্ন উৎসব উদযাপনের মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন শাবনূর। গত বছরও আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছিলেন তিনি। সেবার তাঁদের দেখা গিয়েছিল ভূতের সাজে।