বলিউড সুপারস্টার সালমান খান মানেই বক্স অফিসে ঝড়। গত তিন দশকেরও বেশি সময় ধরে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়ে এমন এক তথ্য জানিয়েছেন, যা শুনে অবাক হয়েছেন অনেক ভক্তই।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক আলাপচারিতায় সালমান খান জানান, তিনি আজ পর্যন্ত কোনো সিনেমার পুরো স্ক্রিপ্ট মন দিয়ে পড়েননি। অভিনেতার ভাষায়, “আমি আমার সারা জীবনে কখনো কোনো চিত্রনাট্য পড়িনি। আমি নিজে গল্প লিখেছি, কিন্তু কখনো অন্যের লেখা স্ক্রিপ্ট পাতা ধরে পড়িনি।”

তিনি আরও বলেন, কাগজে লেখা সংলাপ বা দৃশ্য বিশ্লেষণ করার চেয়ে তিনি সিনেমার উপস্থাপনা, আবেগ এবং বাণিজ্যিক সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেন। গল্পটি দর্শকের সঙ্গে কতটা সংযোগ তৈরি করতে পারবে, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

একই সাক্ষাৎকারে নিজের বিলাসবহুল ঘড়ির সংগ্রহ নিয়েও মুখ খুলেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কোটি টাকার ঘড়ি পরে দেখা যায় তাকে। এ প্রসঙ্গে হাসতে হাসতেই সালমান খান বলেন, “আপনারা আমাকে জনসমক্ষে যেসব দামি ঘড়ি পরতে দেখেন, সেগুলোর সব আমার নয়। অনেক সময় বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া হয়।”

বর্তমানে নতুন সিনেমা মাতৃভূমি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। জানা গেছে, সিনেমাটির গল্পে সম্প্রতি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। শুরুতে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের প্রেক্ষাপটে গল্পটি তৈরি করা হচ্ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমা থেকে চীন এবং গালওয়ান উপত্যকার সরাসরি উল্লেখ বাদ দেওয়া হয়েছে। এমনকি ছবিটির বেশ কিছু অংশ নতুন করে শুটিংও করা হয়েছে বলে জানা গেছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খানকে একজন ভারতীয় সেনা কর্নেলের ভূমিকায় দেখা যাবে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং