বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়িতে গুলি চালানোর ঘটনার পর থেকেই ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চরম নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে মুম্বাই পুলিশ একটি বিশেষ অ্যাডভাইজরি জারি করে জনসমক্ষে যাওয়া কমাতে বলেছে এবং সন্দেহভাজনরা বেশ কিছু তারকার বাড়িও রকি করেছে। তবে মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার (আইন ও শৃঙ্খলা) মনোজ কুমার শর্মা এই সমস্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

ঘটনার পর সার্বিক সতর্কতা বাড়লেও সেলিব্রিটিদের ইভেন্ট বা জনসমাগমে অংশ নেওয়ার কমতি নেই। তবে আগের চেয়ে নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বাড়ানো হয়েছে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট ও প্রোডাকশন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগে কোনো তারকা ইভেন্টে অংশ নেওয়ার সময় ৩ থেকে ৪ জন বাউন্সার বা সিকিউরিটি গার্ড রাখলেও এখন তা বাড়িয়ে অন্তত ৬ থেকে ৭ জনে উন্নীত করা হয়েছে। আয়োজকদের ব্যাকগ্রাউন্ড ও ইভেন্টের বিস্তারিত যাচাই-বাছাই করার পরই কেবল তারকারা সেখানে অংশ নিচ্ছেন।