গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য থাকায় ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করেছেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাদিয়া আয়মান. গুগলের কোনো প্রোফাইলে তাঁর বয়স ভুলভাবে উপস্থাপন করায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করেছেন এই তারকা.

নিজের বয়স নিয়ে কখনো কোনো লুকোচুরি না করলেও গুগলে ভুল তথ্য থাকায় বেশ বিপাকে পড়েছেন সাদিয়া. রসাত্মক ভঙ্গিতে তিনি ফেসবুকে লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে.’ জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট অনুযায়ী তাঁর বয়স ২৬ বছর হলেও এ বছরের ১৭ মার্চ তিনি সত্যি সত্যিই ২৭ বছরে পা দিয়েছেন বলে স্পষ্ট জানিয়েছেন. বয়স লুকানোর কিছু নেই উল্লেখ করে ভুল তথ্য সংশোধনের উপায়ও জানতে চেয়েছেন এই অভিনেত্রী.