বক্স অফিসে মুক্তির আগেই বিদেশে অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত বহুল প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র
মুক্তির আগেই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে এই ছবি। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় বাজারগুলোতে এখনও অগ্রিম টিকিট বিক্রি শুরু না হওয়া সত্ত্বেও উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতো প্রধান আন্তর্জাতিক বাজারগুলোতে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রি-সেলস থেকে আয় প্রায় ২ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম তিন-চার দিনের ওপেনিং উইকেন্ডে বিশ্বব্যাপী সিনেমাটি ২০ মিলিয়ন থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি আয় করতে পারে।