বলিউড অভিনেত্রী
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করেন জাহ্নবী। তবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি মায়ের (শ্রীদেবী) মৃত্যুর কঠিন সময়ে প্রেমিকের পাশে থাকার অভিজ্ঞতা শেয়ার করে শিখরকে নিজের জীবনের শেষ ঠিকানা হিসেবেও উল্লেখ করেছেন এই তারকা।