বলিউড বক্স অফিসে ইতিহাস গড়ে চলা নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ কেরালা বক্স অফিসেও এক অবিশ্বাস্য রেকর্ড গড়ছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় শনিবারে কেরালায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় একক দিনের সংগ্রহ বা সিঙ্গেল ডে কালেকশন রেকর্ড করেছে। মাত্র ১০ দিনে কেরালা থেকেই সিনেমাটির মোট গ্রস আয় গিয়ে পৌঁছেছে প্রায় ৩৯ কোটি টাকায়।

সিনেমাটি কেরালা রাজ্যে মুক্তির প্রথম দিনের তুলনায় ১০ দিনের মাথায় প্রায় ১০৮ শতাংশের বেশি বৃদ্ধি দেখেছে, যা দক্ষিণ ভারতে কোনো হিন্দি সিনেমার জন্য নজিরবিহীন। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই কেরালাতেই ৫০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করতে চলেছে সিনেমাটি। এর আগে কেরালা বক্স অফিসে কোনো হিন্দি ছবি ২০ কোটি টাকার গ্রস মার্ক পার করতে পারেনি, যা ভেঙে রামায়ণ এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।