র্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া জনপ্রিয় মডেল ও অভিনেত্রী
নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করা ওই পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, অনেকেই তাঁকে জানান যে তাঁকে আজকাল বেশ ক্লান্ত দেখায়। সত্যি বলতে, তাঁর নিজের মধ্যেও বিষয়টি কাজ করে এবং আগের মতো সব সময় তাঁকে পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো ধরনের আফসোস নেই। এই ক্লান্ত চেহারার পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, এর পেছনে রয়েছে প্রচুর দায়িত্ব, কর্মব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত এবং অসংখ্য মানুষের দোয়া। জীবনে সবসময় নিখুঁত দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই যে সবকিছু নয়, সেটি এখন তিনি উপলব্ধি করতে পারেন। অতীতের অনেক স্বপ্ন এখন জীবনের বাস্তবে রূপ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন তাতেই তিনি অত্যন্ত কৃতজ্ঞ।