দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে মুক্তির পরই অভাবনীয় সাড়া ফেলেছে খ্যাতনামা পরিচালক না হং-জিনের বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সারভাইভাল থ্রিলার সিনেমা
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় প্রথম তিন দিনেই সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার, যেখানে দর্শক সংখ্যা ছিল ১৫ লাখের বেশি। আর সব মিলিয়ে এ পর্যন্ত সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছেছেন প্রায় ২১ লাখ ২৯ হাজার ৭২৩ জন দর্শক, যার মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ ডলারে।
কোরীয় চলচ্চিত্রে মনস্তাত্ত্বিক উত্তেজনা ও থ্রিলারের অনন্য কারিগর না হং-জিন যাঁকে দর্শক চেনে ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ ও ‘দ্য ওয়েইলিং’-এর মতো ব্যবসাসফল সিনেমার জন্য। তবে ২০১৬ সালের পর দীর্ঘ এক দশক নতুন কোনো সিনেমা পরিচালনা না করায় তাঁর অনুরাগীদের অপেক্ষার প্রহর ছিল দীর্ঘ। সেই এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্দান্তভাবে পর্দায় ফিরেছে
কোরিয়ার জনপ্রিয় তারকা হোয়াং জং-মিন, জো ইন-সাং এবং জং হো-ইয়নের সঙ্গে সিনেমাটিতে দেখা গেছে মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দর, টেলর রাসেল ও ক্যামেরন ব্রিটনের মতো খ্যাতিমান আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের। প্রেক্ষাগৃহে আসার আগেই গত মে মাসে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ছবিটি। উত্তর আমেরিকায় ‘প্যারাসাইট’ খ্যাত স্বাধীন পরিবেশক সংস্থা ‘নিওন’-এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে সাড়া জাগানো এই কোরীয় থ্রিলার।