জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের মিউজিক ইতিহাসের অন্যতম সেরা ইনডোর ও আউটডোর অভিজ্ঞতার উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’ (Concert for Solidarity)। আগামী ৭ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে দেশের শীর্ষ সাতটি ব্যান্ডকে নিয়ে এক অনন্য সুরের মূর্ছনায় মাতবে ঢাকা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে টানা ৭ ঘণ্টা পারফর্ম করবে ৭টি আইকনিক ব্যান্ড। কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড নগর বাউল (জেমস)। এছাড়া দর্শক-শ্রোতাদের মাতাতে একই মঞ্চে উঠছে মাইলস, ওয়ারফেইজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্স। ঐক্যের প্রতীক হিসেবে আয়োজিত এই উন্মুক্ত কনসার্টটি সব সংগীতপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।