কনসার্ট চলাকালে মঞ্চে এক দর্শকের দেওয়া ইসরায়েলের পতাকা হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন কলম্বিয়ান র্যাপার
গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এই ঘটনা ঘটে। সংগীত পরিবেশনের পাশাপাশি ফিলিস্তিনের সমর্থনে স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’ বা ‘মুক্ত হোক ফিলিস্তিন’ স্লোগান দেন এই গায়িকা। রাজনৈতিক গান ও প্রতিরোধের বার্তার জন্য পরিচিত এই শিল্পীর এমন সাহসী প্রতিবাদ বিশ্বজুড়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছে, যদিও এ ঘটনায় কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নিন্দা জানিয়েছেন বলে জানা গেছে।