কে-পপ তারকা ও বিশ্বের অন্যতম জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS)-এর গায়ক
ঘটনার বিবরণ দিয়ে জং কুক জানান, সম্প্রতি তিনি সিনেমা হলে কোরিয়ান চলচ্চিত্র ‘হোপ’ দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে বের হওয়ার পর বেশ কয়েকজন ভক্ত অত্যন্ত ভদ্রতার সাথে ছবি তোলার অনুমতি চান এবং তিনি আনন্দের সঙ্গেই তাঁদের সাথে পোজ দেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় যখন তিনি রুটি কিনতে একটি বেকারিতে ঢোকেন।
স্মৃতিচারণ করে জং কুক বলেন, "আমি বেকারিতে ঢুকলাম রুটি কিনতে, আর হঠাৎ করেই একজন ব্যক্তি সরাসরি আমার মুখের সামনে এসে ক্যামেরা ধরে দাঁড়িয়ে গেল। আমি একদমই মনে করি না যে এটি কোনো সম্মানজনক আচরণ।" তিনি আরও যোগ করেন, বয়স বা পরিচয় যা-ই হোক না কেন, অনুমতি না নিয়ে হঠাৎ কারও মুখের সামনে ক্যামেরা তুলে ধরা অত্যন্ত শিষ্টাচারবহির্ভূত।
লাইভ স্ট্রিমিঙে তিনি জানান, মার্জিত ও বিনয়ী ভক্তদের সঙ্গেই কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ব্যক্তিগত জীবনের সীমা লঙ্ঘন করা কখনোই কাম্য নয়। এর আগেও নিজের দৈনন্দিন রুটিন বা অভ্যাসে ভক্তদের অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই কে-পপ তারকা।