অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর এর বিচ্ছেদের পর নিজের অতীত প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের এই তরুণ অভিনেত্রী। প্রায় দুই বছরের সম্পর্ক ভাঙার পর এখন তিনি মনে করছেন, প্রেমে পড়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলাই ছিল তার বড় ভুল।
আদিত্য রায় কাপুরের আগে অভিনেতা ঈশান খাট্টার এর সঙ্গেও সম্পর্কে ছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, প্রেমে পড়লে তিনি সঙ্গীকে এতটাই প্রাধান্য দিতেন যে নিজের অভ্যাস ও জীবনযাপন পর্যন্ত বদলে ফেলতেন।
তার ভাষায়, “আমি সামনের মানুষটাকে সবসময় সিংহাসনে বসিয়ে রাখতাম এবং নিজেকে ছোট ভাবতাম। ইচ্ছাকৃতভাবেই হয়তো নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতাম।”
অনন্যা জানান, সম্পর্ক ভাঙার পরপরই এই উপলব্ধি তার হয়নি। বরং একা সময় কাটাতে শুরু করার পর এবং নিজের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই তিনি বুঝতে পারেন, অন্যের জন্য নিজেকে বদলে ফেলা ঠিক নয়।
তিনি আরও মনে করেন, বিষয়টি যদি একটু আগে বুঝতে পারতেন, তাহলে হয়তো নিজেকে এতটা বদলে ফেলতেন না।
২০২২ সালে ঈশান খাট্টারের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরের প্রেমে জড়ান অনন্যা। তবে তাদের সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ নিয়ে এখনো কেউ প্রকাশ্যে কিছু বলেননি। অনন্যার সাম্প্রতিক মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে সম্পর্কের চেয়ে নিজের ব্যক্তিত্ব ও স্বকীয়তাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।