চলচ্চিত্রে এক দশকের ক্যারিয়ারের নানা বাঁক, অভিনয় জীবনের অভিজ্ঞতা এবং হলের পরিবেশ নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ। আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর সফলতার পর বর্তমানে তিনি নতুন কাজ ও ঈদের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বর্তমান সময়ে সিনেমা হল বাঁচাতে হলে শুধু ভালো ছবি দিলেই চলবে না, হলের আধুনিক ও উন্নত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। জরাজীর্ণ বা এসি ছাড়া নোংরা পরিবেশে দর্শক আর সিনেমা দেখতে যেতে চায় না উল্লেখ করে তিনি বলেন, হলের পরিবেশ ঠিক হলে দর্শক অবশ্যই সিনেমা হলে আসবে। এছাড়া ঈদ ছাড়াও নিয়মিত ভালো সিনেমা মুক্তির সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, প্রযোজক-পরিচালকরা সুযোগ তৈরি করলে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গেও কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই।