বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে চলা বিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। দীর্ঘ দিন ধরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক ফ্রেমে ধরা দিলেন এই তারকা জুটি। ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রের দীপাবলির পার্টিতে অভিষেকের হাত ধরে প্রবেশ করে বিশেষভাবে নজর কেড়েছেন তারা।
মুম্বাইয়ে আয়োজিত এই প্রাক-দীপাবলি পার্টিতে বলিউডের অনেক তারকার সমাগম ঘটলেও সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন