চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমার ৯টি নতুন ছবি। পৃথ্বীরাজ সুকুমারন ও কারিনা কাপুর খানের থ্রিলার সিনেমা ‘দায়রা’ থেকে শুরু করে অতিপ্রাকৃতিক ড্রামা ‘ইটস আ মেডিকেল মিরাকেল’ বিভিন্ন ভাষার ও স্বাদের সিনেমা নিয়ে জমজমাট আয়োজনের অপেক্ষায় দর্শকরা। 

প্রতিবেদনে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর মেঘনা গুলজার পরিচালিত থ্রিলার সিনেমা ‘দায়রা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যেখানে মুখ্য ভূমিকায় আছেন পৃথ্বীরাজ সুকুমারন ও কারিনা কাপুর খান (মালয়ালম ডাবিংয়ে পার্বতী তিরুবোতু)। একই দিনে মুক্তি পাচ্ছে তেলেগু কমেডি ড্রামা ‘হ্যাপি জার্নি’, কানাড়া-তুলু ভাষার অ্যাকশন ড্রামা ‘টস’, মালয়ালম অ্যাকশন থ্রিলার ‘এল অ্যান্ড ও - ল অ্যান্ড অর্ডার’ (যেখানে বিশেষ ক্যামিও চরিত্রে থাকবেন মাম্মুট্টি) এবং কানাড়া থ্রিলার ‘অনিরীক্ষিত অতিথিগালু’।

তালিকার অন্যান্য সিনেমার মধ্যে ১৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে তামিল সোশ্যাল থ্রিলার ‘এন্না ভিলাই’। এছাড়া ১৮ সেপ্টেম্বর তেলেগু অ্যাকশন থ্রিলার ‘সিক্রেট সোলজার’, তামিল থ্রিলার ‘দ্য ডার্ক হেভেন’ এবং মালয়ালম সুপারন্যাচারাল থ্রিলার ‘ইটস আ মেডিকেল মিরাকেল’ মুক্তি পাবে।