২০২৬ সালের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডারাশমিকা মান্দানার বিয়ে। দীর্ঘদিনের গুঞ্জন আর লুকোচুরি প্রেমের অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। উদয়পুরের রাজকীয় বিয়ের পর হায়দ্রাবাদে তারকাখচিত রিসেপশন শেষ করে সম্প্রতি তাঁরা রাশমিকার জন্মস্থান কুর্গে এক জমকালো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করেন।

কুর্গের সেই অনুষ্ঠানে রাশমিকা তাঁর নিজস্ব ‘কোডাভা’ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন। অনুষ্ঠানে বিজয় তাঁর হাস্যরসাত্মক বক্তৃতায় জানান, কুর্গের নারীদের সৌন্দর্য তিনি আগে থেকেই পছন্দ করতেন এবং এখন তাঁদের একজনকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এই জুটি ইতোমধ্যেই কাজে ফিরেছেন এবং আগামী ১১ সেপ্টেম্বর তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালী’ মুক্তি পেতে যাচ্ছে।