তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়–এর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক আয়োজন। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান

রবিবার (১০ মে) সকালে জহরলাল নেহরু স্টেডিয়াম এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেখা যায় তৃষাকে। হালকা সবুজ শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে তার মার্জিত উপস্থিতি সবার নজর কাড়ে। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, “ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।”

দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়তৃষা কৃষ্ণানকে ঘিরে নানা গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে। জনপ্রিয় এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে সম্পর্ক নিয়ে কৌতূহল বাড়তে থাকে।

বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। তাই তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিনে তৃষার উপস্থিতি নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।

যদিও সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি থালাপতি বিজয় কিংবা তৃষা কৃষ্ণান। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘিরে ভক্তদের আগ্রহ ও আলোচনা থামছেই না।