কাল্পনিক সুপারহিরোর দুনিয়া থেকে বেরিয়ে এবার বাস্তবের ঠিকানায় অমর হয়ে গেল জনপ্রিয় কমিক চরিত্র
স্থানীয় সময় গত সোমবার (১৩ অক্টোবর) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সড়ক-ফলক উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুপারহিরোর অজস্র অনুরাগী। ১৯৬২ সালে আত্মপ্রকাশের পর থেকেই ফরেস্ট হিলসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্পাইডার-ম্যানের নাম। এই নামকরণের মাধ্যমে শুধু একজন কাল্পনিক নায়ককে সম্মান জানানোই নয়, বরং নিউইয়র্কের এই এলাকার সঙ্গে পপ কালচারের দীর্ঘ সম্পর্ককে আরও একবার স্মরণ করা হলো।