ভারতীয় বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল টম হল্যান্ডের নতুন সিনেমা
প্রতিবেদনে জানানো হয়, ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ প্রথম দিনে আয় করেছিল ৩৯.২৫ কোটি রুপি, যা বর্তমানে ভারতের পঞ্চম সেরা হলিউড ওপেনিং। এখন ভারতের সর্বকালের শীর্ষ ৫টি সর্বোচ্চ ওপেনিং পাওয়া হলিউড সিনেমার তালিকার ৪টিই স্থান পেয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) দখলে।
ভারতে সর্বকালের সেরা ১৫টি হলিউড ওপেনারের মধ্যে রয়েছে: ১. স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে (২০২৬): ৭৩.০০ কোটি রুপি ২. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯): ৬৫.০০ কোটি রুপি
৩. অবতার: দ্য ওয়ে অব ওয়াটার (২০২২): ৪৮.৫০ কোটি রুপি
৪. অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮): ৪১.০০ কোটি রুপি
৫. স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম (২০২১): ৩৯.২৫ কোটি রুপি
টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত এই সিনেমাটিকে ঘিরে ভারতের হিন্দি সার্কিট, বিশেষ করে মুম্বাই এবং দিল্লি-ইউপি অঞ্চলে নজিরবিহীন উদ্দীপনা দেখা গেছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, উদ্বোধনী দিনের এই অভাবনীয় সাড়ার পর এখন সবার নজর পরবর্তী মার্ভেল রিলিজ ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দিকে, যা হয়তো ভবিষ্যতে নতুন এই রেকর্ড ভাঙার দৌড়ে নামবে।