ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ডানা মেলেছে। দীর্ঘদিন কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা শোরুম উদ্বোধনে দেখা না যাওয়ায় নেটিজেনদের একাংশ তার অন্তরালে থাকাকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা শুরু করেন। এমনকি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও ছড়িয়ে পড়ে ডিজিটাল মাধ্যমে। অনেকে ধারণা করছিলেন তিনি হয়তো বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন ভক্তদের একটি অংশ।

তবে এসব রহস্যময় আড়াল ও গুঞ্জনের মাঝেই হঠাৎ নতুন এক ফটোশুটে নিজেকে মেলে ধরেছেন বুবলী। বৈশাখী সাজে লাল-সাদা শাড়িতে তার এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে বুবলীকে অত্যন্ত সাবলীল ও সুন্দরী দেখালেও ভক্তদের নজর আটকে গেছে তার শাড়ি পরার বিশেষ কৌশলে। অনেকেই মন্তব্য করেছেন যে, বুবলী হয়তো এই পোশাকশৈলীর মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনগুলোর নীরব জবাব দেওয়ার চেষ্টা করছেন। তবে ভক্তদের মনে জন্ম নেওয়া এই কৌতূহল বুবলী নিজে সরাসরি কোনো মন্তব্যের মাধ্যমে দূর করবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।