জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানিয়েছেন যে তিনি শুটিংয়ের পরিবেশ বা যেকোনো স্থানে সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন, পছন্দ ও কাজের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, তার প্রচুর ওসিডি (অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার) রয়েছে, যার কারণে শুটিংয়ের অনেক পরিবেশই তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
কাজের বিষয়ে প্রভা জানান, অতীতে অনুরোধের বা সব ধরনের কাজ করতে হলেও এখন তিনি কেবল বেছে বেছে নিজের শিল্পীসত্তার তৃপ্তি মেলে এমন কাজেই যুক্ত হতে চান। খুব শান্তিপ্রিয় ও নিয়মতান্ত্রিক জীবনযাপন পছন্দ করা এই অভিনেত্রী সকালে উঠে অফিস, জিম এবং নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার একটি সুস্থ রুটিন বজায় রাখেন বলে জানান।