মুক্তির আর মাত্র কয়েক দিন বাকি থাকতেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত বহুল প্রতীক্ষিত মহাকাবিক সিনেমা ‘রামায়ণ’। মুক্তির তিন দিন আগেই শুধুমাত্র ভারতের প্রধান দুটি ন্যাশনাল চেইনেই সিনেমাটির প্রায় ২ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।

পিভিআর আইনক্স (PVR Inox) এবং সিনেপোলিস (Cinepolis)-এর মতো বড় চেইনগুলোতে ওপেনিং দিনের জন্য এই প্রি-সেল বেশ প্রশংসনীয়। নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই বিশাল ক্যানভাসের ছবিটিতে রণবীর ও যশ ছাড়াও সাই পল্লবী, রবি দুবেসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। নির্মাতারা এখনও নন-ন্যাশনাল চেইন, সিঙ্গেল স্ক্রিন এবং দক্ষিণ ভারতীয় বাজারের অগ্রিম টিকিট বিক্রি পুরোদমে শুরু না করলেও, শেষ মুহূর্তের দিকে টিকিট বিক্রি আরও বহুগুণ বাড়বে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।