নিজের গল্প ভাবনা ও পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা
এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে যাওয়া এই ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক পরিচিত মুখ, যার মধ্যে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু ও তাহমিনা সুলতানা মৌসহ অনেকে। নির্মাতা মীর সাব্বির জানিয়েছেন, আমাদের জীবনের অতি চেনা নানা গল্প ও পারিবারিক মূল্যবোধই ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। এছাড়া পরিচালক হিসেবে মীর সাব্বিরের একাগ্রতা ও কাজের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন নাটকের অভিনয়শিল্পীরাও।