ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনটি নতুন ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। লাল-কালো ফ্লোরাল প্রিন্টের পোশাকে জানালার পাশে বসে থাকা পরীর এই ‘সিগনেচার’ লুক দেখে কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজেনরা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কখনো জানালার পাশে বসে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছেন, আবার কখনো কাঁধে হাত দিয়ে ভিন্ন ভঙ্গিতে নিজেকে মেলে ধরেছেন। একটি ছবিতে কেবল তাঁর পেছনের লম্বা খোলা চুল দেখা যাচ্ছে। ক্যাপশনে কোনো শব্দ না লিখে তিনি ব্যবহার করেছেন স্রেফ একটি ‘লাল গোলাপ’ ইমোজি।

পরীর এই রহস্যময় পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা যেমন আছে, তেমনি বড় একটি অংশ প্রশ্ন তুলেছেন নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে। অনেক অনুরাগী জানতে চেয়েছেন:

“পরীর জীবনে কি নতুন কোনো মানুষের আগমন ঘটেছে? তিনি কি আবারও বিয়ের কথা ভাবছেন?”

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করা এই নায়িকা বর্তমানে ‘সিংগেল মাদার’ হিসেবে দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও পর্দায় নিয়মিত তাঁকে দেখা যাচ্ছে না, তবে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ তাঁর হাতে রয়েছে বলে জানা গেছে। পরীর এই নতুন সাজ ও রহস্যময় পোজ তাঁর আসন্ন কোনো কাজের অংশ কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।