কালো সুইমস্যুট পরে সুইমিং পুলে জলকেলিতে মেতেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমার আমি’।
ছবিতে কখনো গলা পর্যন্ত জলে ডুবে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে নানা ভঙ্গিতে ধরা দিয়েছেন অপু। তাঁর এমন ভিন্নধর্মী লুক দেখে অবাক হয়েছেন অনেক ভক্ত। পোস্ট প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রতিক্রিয়া ছাড়িয়েছে সাড়ে সাত হাজার, মন্তব্যও পড়েছে ছয় শতাধিক। মন্তব্যে কেউ শীতের মধ্যে সুইমিং করার কথা উল্লেখ করেছেন, আবার কেউ তাঁকে নিজের পছন্দের নায়িকা ও ‘ঢালিউড কুইন’ বলে প্রশংসা করেছেন।
দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত অপুকে এখন মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে দেখা যায়। নিজের ব্যবসা এবং ছেলে আব্রাম খান জয়কে নিয়েও ব্যস্ত সময় কাটছে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমেই ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অভিনেত্রী।
সম্প্রতি নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন অপু। তবে সিনেমাটির নায়ক গ্রেপ্তার হওয়ায় এর কাজ ও মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।