চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা
উৎসবে প্রদর্শিত ‘পাস্ট টেন্স’ ছবিটির প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পরেশ জানান, তাঁর অভিনীত শত শত ছবির মধ্যে হাতে গোনা মাত্র ১১টি ছবিকে তিনি প্রকৃত অর্থে ভালো মনে করেন। নিজের পছন্দের চলচ্চিত্রের কথা বলতে গিয়ে ১৯৯৩ সালের জীবনীভিত্তিক ছবি ‘সরদার’, ১৯৯৭ সালের ‘তামান্না’, ২০০৮ সালের ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ ও ‘মুম্বাই মেরি জান’, এছাড়া ‘দ্য স্টোরিটেলার’, ‘হেরা ফেরি’ ও ‘ডাকাইত’ ছবির নাম উল্লেখ করেন তিনি। খলনায়কের অনেক অযৌক্তিক ও হাস্যকর চরিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি বাণিজ্যিক চলচ্চিত্রের পরিচিত মুখ হওয়ায় ভিন্নধর্মী বা শিল্পধর্মী ছবিতে কম সুযোগ পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন এই গুণী অভিনেতা।